ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আলীপুরা ইউপি চেয়ারম্যান বাদশার বিরুদ্ধে অর্থ লোপাটের তদন্ত শুরু

ads

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালের বিরুদ্ধে এলজিএসপির অর্থ লোপাটের অভিযোগের ঘটনায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে । সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের শিরিন বেগম নামে এক

সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের লিখিত অভিযোগের সূত্র ধরে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন পটুয়াখালী জেলা প্রশাসন। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পটুয়াখালীর ¯’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিএম সরফরাজকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে বুধবার (১১ নভেম্বর) তদন্ত কার্যক্রম সম্পাদনের দিন নির্ধারণ করে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়। এর আগে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালের বিরুদ্ধে একই ইউনিয়নের শিরিন বেগম নামে এক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এলজিএসপরি টাকা লোপাটের লিখিত অভিযোগ করেন পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে। লিখিত অভিযোগে ওই ইউপি সদস্য অভিযোগ করেন, চেয়ারম্যান বাদশা ফয়সাল ভুয়া ভাউচার তৈরি করে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অর্থ বছরের এলজিএসপির ৭৮ লাখ ২৪ হাজার ৫৪১ টাকা কাজ না করে লোপাট করেন। আর আত্মসাতকৃত টাকা দিয়ে চেয়ারম্যান বাদশা ফয়সাল বাড়ি-ঘর ও জায়গা-জমসিহ গরু মহিষের মালিক বনে যান।

ads
ads
ads

Our Facebook Page